প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 24, 2025 ইং
ডাসারে ভূমিদস্যুতা ও পরিবেশ ধ্বংসের অভিযোগ

বেলায়েত হাওলাদার।।
মাদারীপুরের ডাসার ইউনিয়নের গোপালশেন কালাইতলা ও জিনবাড়ী মৌজার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আজ ধ্বংসের মুখে। অভিযোগ উঠেছে, প্রাকৃতিক রূপ নষ্ট করে বিল দখল ও পরিবেশ ধ্বংস করছে ইউনিয়ন চেয়ারম্যান রেজাউল করিম ভাষাই শিকদার (ভূমিদস্যু) ও তার সহযোগীরা।
স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান ও তার সহযোগীরা প্রায় ৩৫ থেকে ৪০ একর জমি নিয়ে অবৈধভাবে ঘের করছে। এর ফলে জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হবে এবং প্রাকৃতিকভাবে আসা মিঠা পানির মাছও আর পাওয়া যাবে না। এতে এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে বিপর্যস্ত হচ্ছে।
এলাকাবাসীর দাবি, ভূমিদস্যুতা ও পরিবেশ ধ্বংসের দায়ে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
ডাসার ও নবগ্রাম ইউনিয়নের সাধারণ জনগণ এ দাবির পক্ষে একতাবদ্ধ হয়ে প্রতিবাদ জানাচ্ছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।