প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 24, 2025 ইং
কয়রায় চেতনা নাশক বিষ প্রয়োগে বাড়িতে লুট অসুস্থ অবস্থায় একই পরিবারের ছয়জন হাসপাতালে

এসকে এম মহসিন রেজা।।
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর গ্রামে সাবেক ইউপি সদস্যের বাড়িতে দুর্বৃত্তরা চেতনা নাশক প্রয়োগ করে লুটপাট চালিয়েছে। এ ঘটনায় একই পরিবারের ছয়জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২৩ আগষ্ট) স্থানীয় তথ্য সূত্রে জানা যায়, ইসলামপুর গ্রামের সাবেক ইউপি সদস্য দেলোয়ার গাজীর পুত্র মিজানুর রহমানের বাড়িতে গভীর রাতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা পরিবারের সদস্যদের অচেতন করে স্বর্ণালংকার, নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
পরদিন সকালে স্থানীয়রা পরিবারের সদস্যদের অচেতন অবস্থায় উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এখনো সঠিক ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।