প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 24, 2025 ইং
গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক ১

তরু খান।।
গাইবান্ধা সাঘাটায় যৌথবাহিনীর অভিযানে ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার রাতে সাঘাটা সেনাক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন রিজভীর নেতৃত্বে সাঘাট উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে একটি বসতবাড়িতে অভিযান চালানো চালায়। অভিযান চলাকালে ঐ গ্রামের আব্দুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম নিকট ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করে।
আটককৃত আশরাফুল কে সেনাবাহিনী সাঘাটা থানার নিকট হস্তান্তর করে। এ ঘটনায় সাঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করা হয়েছে
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।