
মো: মিঠুন হোসেন।।
অত্যন্ত পরিতাপের বিষয় যে, মিরপুর উপজেলার কিছু অসাধু ব্যক্তি সামান্য অর্থের লোভে বিভিন্ন নদী-নালা, খাল-বিল থেকে চায়না দুয়ারি, কারেন্ট ও বেহুন্দি জাল ব্যবহার করে অপরিণত ও ছোট মাছ আহরণ করছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের অমূল্য মৎস্য সম্পদের জন্য ভয়াবহ ক্ষতিকর এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ।
মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী, উক্ত অপরাধের শাস্তি হলো—
ন্যূনতম ০১ (এক) বছরের কারাদণ্ড এবং
০৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ড।
সুতরাং, যেসব নদী-নালা, খাল-বিলে এ ধরনের নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা হচ্ছে, সে বিষয়ে সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিনীতভাবে অনুরোধ করা হলো।
এ বিষয়ে কোনো প্রকার অন্যায় তদবির হতে বিরত থাকার জন্যও বিশেষভাবে অনুরোধ করা হলো।