প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 24, 2025 ইং
পানছড়িতে অনির্বাণ শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

একরামুল হক পানছড়ি( খাগড়াছড়ি) প্রতিনিধি :
”দেশীয় শুদ্ধ সংস্কৃতি হোক সকল অপসংস্কৃতির বিরুদ্ধে বলিষ্ঠ হাতিয়ার ” স্লোগানে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনির্বান শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৩ আগষ্ট ২০২৫ , শনিবার অনির্বান শিল্পী গোষ্ঠীর সভাপতি ইউসুফ আদনানের সভাপতিত্বে সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পানছড়ি বাজায় উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শাহেদুল হোসেন সুমন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
অন্যন্যদের মধ্যে বাংলাদেশ টেলিভিশনের শিল্পী আবুল কাশেম , সঙ্গীত পরিচালক অশ্রু বড়ুয়া, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রশিক্ষক অরুণ শর্মা, আবৃত্তি প্রশিক্ষক শহীদুল্লাহ্,শিক্ষীকা সবিতা চাকমা, অনির্বান শিল্পী গোষ্ঠীর মারিয়াম আক্তার সহ অনির্বান শিল্পী গোষ্টির প্রধান শিক্ষক ও শিক্ষিকা, ছাত্র ছাত্রীগন উপস্থিত ছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।