প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 24, 2025 ইং
প্রাক্তন সহকারী শিক্ষক সদ্য প্রয়াত বাবু কৃষ্ণ দুলাল চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত

সরাইল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক বাবু কৃষ্ণ দুলাল চৌধুরীর স্মরণে বিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে আজ ২৩ আগস্ট শনিবার বিকেলে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজনের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখে এখন টেলিভিশনের এসিস্ট্যান্ট নিউজ এডিটর, প্রাক্তন শিক্ষার্থীনাজমুল হোসেন। প্রাক্তন শিক্ষার্থী হাবিবুল হক রাজ্জির সঞ্চালনায় আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদুল ইসলাম, শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী,বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু মুহিত কুমার দেব, সাবেক শিক্ষক বিলায়েত খান,আয়ুবুর রহমান,আবু জাহেদ,মনিজুর রহমান, মারুফ খান প্রমুখ।
স্মৃতিচারণ করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ জুম্মান চৌধুরী, প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষানুরাগী আব্দুর রহিম, নজরুল ইসলাম,দুলাল আহমেদ,শরিফুর রহমান,শামসুদ্দিন হোসেন ইমরান, মোদাসির মিশেল,গোকেশ দাস,ফজলে রাব্বি চপল,শেখ বরকতউল্লাহ প্রমুখ। পরিবারের পক্ষে বক্তব্য রাখেন প্রনয় চৌধুরী।
অনুষ্ঠানে প্রয়াত শিক্ষকের পরিবারকে উপহার সামগ্রী ও নগদ আর্থিক উপহার প্রদান করা হয়।
আয়োজনে সমাপনী বক্তব্য রাখেন বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ ইউনুসুল হক ও প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিনিধি সাজ্জাদ চৌধুরী সুমন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।