প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 23, 2025 ইং
পাইকগাছায় কমিটি গঠন উপলক্ষে রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা অনুষ্ঠিত
মোঃ আনোয়ারুল ইসলাম।।
খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি শেখ সেকেন্দার আলী। সাধারণ সম্পাদক ফসিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বক্তব্য রাখেন সহ-সভাপতি আসাদুল ইসলাম, যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন নায়েব, ক্যাশিয়ার ফিরোজ আহম্মেদ,নির্বাহী সদস্য জিএম মিজানুর রহমান, জহুরুল ইসলাম, হাফিজুর রহমান রিন্টু,মাঝহারুল ইসলাম,কাজী সোহাগ মিথুন,আনারুল ইসলাম ও শফিয়ার রহমান। কমিটির মেয়াদ দু-বছর পুর্ণ হওয়ায় পরবর্তী দ্বি-বার্ষিক কমিটি গঠন উপলক্ষে নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।