প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 23, 2025 ইং
নড়াইলে ৫০০ (পাঁচশো ) গ্রাম গাঁজা সহ আটক এক (১)
নাফিজুল ইসলাম।।
নড়াইল সদর থানাধীন দত্তপাড়া (উত্তরপাড়া) গ্রামের মৃত আজিবর শেখের ছেলে মোঃ কবির হোসেন(৩৪) গাঁজা সহ আটক। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ গত ২২ আগষ্ট'২৫ রাত ৮ঃ২০ মিনিটের দিকে নড়াইল জেলার সদর থানাধীন আউড়িয়া ইউনিয়নের ০৮ং ওয়ার্ডের দত্তপাড়া গ্রামস্হ দত্তপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মূল ফটোকের সামনে হতে তাকে আটক করে।
এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।