প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 23, 2025 ইং
মোংলা পশুর নদীর বন্দরের জেটি সংলগ্ন এলাকায় জাহাজের নাবিক নদীতে পড়ে নিখোঁজ

শেখ তাইজুল ইসলাম।।
বন্দরের জেটি সংলগ্ন এলাকায় এমভি শোভা নামক লাইটার জাহাজের ক্রু (কর্মচারী) নদীতে পড়ে নিখোঁজ ।
শনিবার(২৩ আগস্ট) সকাল সাড়ে ৫টার সময় মো. রাব্বি নামক ওই কর্মচারী হঠাৎ নদীতে পড়ে যায়। এরপর লাইটারের অন্য কর্মচারীরা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করতে পারেনি।পরে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে মোংলা বন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল।
এমভি শোভা লাইটারের মাস্টার মুজ্জাফর মোল্লা জানান, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে জিপসাম বোঝাই করেন। এরপর ঢাকার যাওয়ার জন্য তারা বন্দরের ৫ নম্বর জেটির বিপরীত পাশে পশুর নদীতে অপেক্ষা করতে ছিলেন। আজ সকাল সাড়ে ৫টার সময় কর্মচারী মো. রাব্বি রান্নাঘর থেকে চা খেতে খেতে ডেকের দিকে যাওয়ার সময় অসাবধানতাবসত নদীতে পড়ে যায়।
তিনি আরও জানান, তারা অনেক খোঁজাখুঁজি করেন। পরে না পেয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মাকরুজ্জামান জানান, লাইটারের কর্মচারী নিখোঁজ হওয়ার খবর পাওয়ার সাথে সাথে বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ কর্তৃক ড্রোন ব্যবহার করে জাহাজটির আশপাশের নদী এলাকায় অনুসন্ধান চালানো হচ্ছে। একই সাথে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।
নিখোঁজ লাইটারের কর্মচারী মো. রাব্বি বরিশালের বাঁকেরগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানান লাইটারের মাস্টার মুজ্জাফর। এক বছর আগে এখানে ক্রু হিসেবে এমভি শোভা লাইটারে চাকুরিতে যোগদান করেন তিনি।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।