প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 23, 2025 ইং
কালীগঞ্জে ইমাম মোয়াজ্জিনদের সাথে বি এন পির মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফারুক হোসেন আকন্দ।।
আজকে রোজ শনিবার গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার দুর্বাটি মাদ্রাসা ময়দানে ইমাম মোয়াজ্জিনদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাওলানা আলী হোসেন এর সভাপত্তিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। তিনি ইমাম মোয়াজ্জিনদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন। বিশেষ করে সামনে নির্বাচনে ইসলামী দলগুলো পি আর পদ্ধতি নিয়ে যে দাবি করতেছে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।এছাড়া ইমাম মুয়াজ্জিনদের বিভিন্ন বাস্তবসম্মত প্রশ্নের উত্তর দেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।