
ইব্রাহিম খলিল।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় কার্ভাডভ্যানের নিচে চাপা পড়ে প্রাইভেটকারে থাকা চার যাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) দুপুর পৌনে ১টায় কুমিল্লা সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।