প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 23, 2025 ইং
পাবনা বেড়ায় বিবাহ করতে গিয়ে জামাই আটক

মোঃ আব্দুল আলীম আবরার।।
পাবনার বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নের বেংগালিয়া গ্রামে বাল্যবিবাহের আয়োজন ভণ্ডুল করে বরকে আটক করেছে পুলিশ। সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জন্মসনদ অনুযায়ী একজন অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করতে আসেন বর। বিয়ের সকল প্রস্তুতি চলাকালীন খবর পেয়ে বেড়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন এবং বরকে আটক করেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৭(১) ধারা অনুযায়ী বরকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, "অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা একটি গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।