প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 23, 2025 ইং
জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

তরিকুল ইসলাম।।
চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মোক্তারকে গ্রেপ্তার করেছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিশ্চিত করে জানান, অভিযানের সময় তাকে তার নিজ এলাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি থানায় আটক রয়েছেন এবং আইনগত প্রক্রিয়া চলছে।
এদিকে, স্থানীয় রাজনৈতিক মহলে গ্রেপ্তারের ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ বলছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, আবার অনেকেই মনে করছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ পদক্ষেপ প্রয়োজন ছিল।
গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম মোক্তার এক সময় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে তার বিরুদ্ধে বিস্তারিত তথ্য জানানো হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।