
আফাজ উদ্দিন একজন আদর্শবান ও সৎ মানুষ হিসেবে এলাকায় ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণে তিনি সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
স্থানীয়রা জানান, সমাজে ছোট-বড় বিভিন্ন সমস্যা দেখা দিলে আফাজ উদ্দিন নিরপেক্ষভাবে বিচার-আচার করে সমাধানের চেষ্টা করেন। একই সঙ্গে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেন এবং সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এই মানুষটি সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলেন। এজন্য এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা পেয়েছেন তিনি। স্থানীয় তরুণরা তাকে অনুসরণ করে সমাজ গঠনে এগিয়ে আসছে।
এলাকার প্রবীণদের মতে, আফাজ উদ্দিনের মতো মানুষ সমাজে বিরল। তার সততা, ন্যায়পরায়ণতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।