প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 22, 2025 ইং
কাচা সড়কে মানুষের জন জীবনে অচল অবস্থা - নেই কোন প্রতিকার

মো: করবান আলী শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার রামচন্দ্র কুড়া ইউনিয়নের বিশগিরিপাড়া ও মায়াঘাসী দুটি গ্রাম বাসীর চলাচলের একমাত্র সড়ক পথ হচ্ছে এটি। এলকাবাসী জানান , নালিতাবাড়ী উপজেলার উওরের সিমান্তের গ্রাম হচ্ছে মায়াঘাসী।এ এলাকার মানুষ তাদের দৈনন্দিন কাজ করতে থানা শহর নালিতাবাড়ী যাতায়াতের একমাত্র সড়ক পথ হচ্ছে এটি। মায়াঘাসী বর্ডার মোড় থেকে নবী হোসেনের বাড়ি পর্যন্ত ইটের সুর্কি দ্বারা সড়ক মেরামত করা হয়। এবং বিশগিরিপাড়া মাদ্রাসা বাজার মোড় থেকে খলিলুর রহমান এর বাড়ি পর্যন্ত ইটের সুর্কি দ্বারা সড়ক মেরামত করা হয়। দুই পাশের সংযোগ সড়ক মাঝে আদা কিলোমিটার সড়ক কাঁচা থাকায় এলাকাবাসীর চলাচলের উপযোগী না হওয়ায় তাদের যানবাহন ও পন্যসামগ্রিই বাজারজাত করতে ঝামেলা পোহাতে হয়। এলাকাবসীর প্রানেরদাবী উপজেলা প্রশাসনের কাছে তারা যেন অতি তারাতারি এ সড়কে মানুষের চলাচলের উপযোগী করে দেয় এবং এলাকাবাসীর দাবি পূরন করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।