প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 21, 2025 ইং
গলাচিপা'য় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মোহাম্মদ নূর সাঈদ
গলাচিপা, পটুয়াখালী।
কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে, গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং পৌর স্বেচ্ছাসেবক দল তাদের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। আজ বেলা ১০:০০ ঘটিকার সময় গলাচিপা পৌর মঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপি ,পৌর বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা, স্বাধীনতার ঘোষক ,সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠাতা ,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেন। আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ,প্রার্থনা করেন।বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে,আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ গলাচিপা-দশমিনা আসনে জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা, হাসান মামুন ভাইকে ধানের শীষের একমাত্র প্রার্থী হিসেবে,নেতাকর্মীরা তাদের বক্তব্য উপস্থাপন করেন। উপজেলা ও পৌর নেতৃবৃন্দ কর্মীদের উদ্দেশ্যে সকল ধরনের অপরাজনীতি থেকে দূরে থাকার দিকনির্দেশনা দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির (৩১) দফা জনগণের মাঝে তুলে ধরার জন্য সকলের প্রতি আহ্বান জানান। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক।আলোচনা শেষে এক আনন্দ রেলি অনুষ্ঠিত হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।