প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 21, 2025 ইং
দৌলতপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল

কাউছার আহমেদ ,দৌলতপুর(মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের দৌলতপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। (২০ আগস্ট) বুধবার বিকেলে দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা চত্বরের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মিছিলটি শেষ হয়।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আল আমীন,উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজীব হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।