প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 21, 2025 ইং
গোপালপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খঃ মাহফুজুর রহমান বিপ্লব
স্টাফ রিপোর্টার টাঙ্গাইল
টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট বুধবার গোপালপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
গোপালপুর পৌর শহরের মান্নান রোডে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন প্রিন্স।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। সভা সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সোহেল তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালেদ হাসান উথান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক চান মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল হক শামসুল, সদস্য সচিব খন্দকার হেলাল উদ্দিনসহ গোপালপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা তাদের আলোচনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।