
খঃ মাহফুজুর রহমান বিপ্লব
স্টাফ রিপোর্টার টাঙ্গাইল
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাঝ দিয়ে প্রবাহিত বৈরান নদে গোসল করতে নেমে লোকনাথ সূত্রধর (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ২০ আগস্ট (বুধবার) দুপুরে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের চর শিমলা গ্রামে বৈরাণ নদে এ দুর্ঘটনা ঘটে।
মৃত লোকনাথ চরশিমলা গ্রামের রঞ্জিত সূত্রধরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১টার দিকে কয়েক জন শিশু বৈরাণ নদে গোসল করতে নামে। গোসল সেরে সবাই নদ থেকে উঠে এলেও লোকনাথকে পাওয়া যাচ্ছিল না। পরে গোপালপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে টাঙ্গাইল থেকে আসা ডুবুরি দল শিশুটির মৃতদেহ নদ থেকে উদ্ধার করে।
গোপালপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. খাদিমুজ্জামান বলেন, ‘আমরা ৯৯৯ থেকে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। পরে টাঙ্গাইল থেকে ডুবুরি দল এসে শিশুটির মরদেহ উদ্ধার করে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।