প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 21, 2025 ইং
শিবগঞ্জে শাহাবাজপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার সকালে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ।
এসময় উপস্থিত ছিলেন শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুল হক রানা
, শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, শাহাবাজপুর ইউনিয়ন উপসহকারী ভুমি অফিসার ফয়েজ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।