প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 21, 2025 ইং
বৃত্তি পরীক্ষায় বাদ দেওযায় কিন্ডারগার্টনের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকের মানববন্ধন

তিতাস আহম্মেদ
জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যর কোন ঠাঁই নাই,বৃত্তিতে হয় মেধা যাচাই,ধনী গরিব বৈষম্য নয়। এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কিন্ডার গার্ডেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্তর্ভুক্ত করার দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছে কিন্ডারগাটেন ও বেসরকারি বিদ্যালয় ঐক্য পরিষদের স্কুল শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা।
২০ আগস্ট বুধবার সকল ১০ টায় কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী কর্মসূচি পালন করে কিন্ডারগার্ডেন ও বেসরকারি বিদ্যালয় এক্য পরিষদ। মানববন্ধনে অংশগ্রহণ করেন কিন্ডারগার্টেন স্কুলের প্রায় এক হাজারেরও বেশী শিক্ষার্থী ও শিক্ষক অভিভাবক সহ অনেকেই। মানববন্ধন শেষে কুষ্টিয়া জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি জমা দেন কিন্ডার গার্টেনের শিক্ষকরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের সভাপতি আতিকুর গণি, যুগ্ম মহাসচিব দেলোয়ার হোসেন দুলাল,মহাসচিব রেজাউল হোসেন, সদস্য সচিব জালাল খান ও হরিনারায়ণপুর প্রতিভা প্রি-ক্যাডেট একাডেমি স্কুলের প্রধান শিক্ষিকা মোছাঃ সালমা খাতুনসহ প্রমুখ
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সরকারি এই বৃত্তিতে বেসরকারি ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে আসছে হঠাৎ সরকারের এই বৈষম্যমূলক সিদ্ধান্তের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বক্তারা আরও বলেন বৃত্তি শুধুমাত্র একটি আর্থিক অনুদান নয়, এটি একটি শিশুর আত্মবিশ্বাস। সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতি অনুপ্রেরণা। তাই বৈষম্যহীন সমাজ নির্মাণে এবং শিশুদের মেধা ও মনোবল এর স্বীকৃতিতে বর্তমান সরকারি ও বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাথমিক ভিত্তিক বৃত্তি পরীক্ষায় সরকার অংশগ্রহণের সুযোগ করে দিবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।