
মো: মিঠুন হোসেন।।
যথা বিনীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, উপর্যুক্ত বিষয়ের আলোকে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের স্মারক নং-৩৮.০১.০০০০.২০৭.৯৩.০০১.২০২৫ তারিখ। ১৭/০৭/২০২৫-এ জারিকৃত পরিপত্রের মাধ্যমে আমরা জানতে পারেছি যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু সবার জন্য শিক্ষা কার্যক্রমের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি প্রাথমিক শিক্ষার যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রাখা কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার পরিপত্রটি জুলাই বিপ্লবের বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে। কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ব্যর্থ হয়ে যদি কোনো শিক্ষার্থী ও তাদের পরিবারের উপর কোনো মানষিক চাপ বা বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তবে, তার সকল দায় দায়িত্ব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও মাননীয় শিক্ষা উপদেষ্টা তথা সরকারকেই বহন করতে হবে। উল্লেখ থাকে যে, ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয় স্ব স্ব প্রতিষ্ঠান থেকে অংশ গ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছিল।
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। প্রাথমিক স্তরের বিদ্যালয়ের শিশুদের হাতেই অর্পিত হবে দেশের ভবিষ্যত নেতৃত্ব। শিক্ষায় দৃশ্যমান সাফল্য বাংলাদেশের একটি বিশাল অর্জন। উল্লেখ্য যে, বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবদান প্রায় ৮০ আগ। এ অর্জন স্বীকৃত সারাবিশ্বে। আমরা বাংলাদেশের কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের প্রায় ৬ লক্ষ শিক্ষক গর্বিত এজন্য যে, আমরা ও এ অর্জনের অংশীদার। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত ও পরিচালিত কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়গুলো শিক্ষা ক্ষেত্রে এক যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রেখে আসছে এবং বেকার সমস্যা দূরীকরণে উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখছে। দেশে প্রায় ৪০ হাজার কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ে প্রায় ৭০ লক্ষ শিক্ষার্থী অধ্যয়ন করছে। এছাড়াও প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর কর্তৃক বেশ কিছু কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়কে নিবন্ধন প্রদান করেছেন এবং বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান নিবন্ধনী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। যেখানে পাঠদানের ক্ষেত্রে সরকারি নিয়ম-নীতি মেনে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, সেখানে কেন এই বৈষম্য?
বৃত্তি শুধুমাত্র একটি আর্থিক অনুদান নয়-এটি একটি শিশুর মেধা যাচাই, আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা। যখন একটি শিশু দেখবে, তার বন্ধুরা বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে কিন্তু সে নিতে পারছে না শুধুমাত্র বেসরকারি বিদ্যালয়ে পড়াশুনা করে বলে, তার মনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এটি শিশুদের মধ্যেই একটি বৈষম্যমূলক মনোভাব গড়ে তোলে, যা জাতীয় শিক্ষানীতি এর পরিপন্থী। প্রাথমিক শিক্ষা মানে কেবল স্বাক্ষরতা নয়, এর মানে হচ্ছে জাতি গঠণে ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত গড়ে তোলা। সেই ভিত গড়ার প্রথম ধাপেই যদি বৈষম্য দিয়ে শুরু হয়, তাহলে আমরা কীভাবে সমতার সমাজ গড়বো?
শিক্ষ্য শিশুদের মৌলিক অধিকার। কোন শিশুকে তাঁর মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা আমাদের কারোরই কাম্য নয়। জুলাই বিপ্লবে বৈষম্যের বিরুদ্ধে অনেক শিক্ষার্থীর আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বর্তমান বৈষম্য বিরোধী সরকার। বিধায় বর্তমান সরকারের সময়ে কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা আবারও সেই বৈষম্য শিক্ষার হোক, এটা অপ্রত্যাশিত।
অতএব, বিগত ১৭-০৭-২০২৫ তারিখে প্রকাশিত পরিপত্রটি প্রত্যাহার পূর্বক ২০২৫ এর অনুষ্টিতব্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানসহ প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত অন্যান্য যেকোনো কার্যক্রমে প্রাথমিক শিক্ষায় অংশীদার হিসেবে কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সমঅধিকার যেন অক্ষুন্ন থাকে। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় যেন অংশগ্রহণ করতে পারে তার প্রতি সদয় দৃষ্টিদানের জোর দাবীসহ অনুরোধ জানাচ্ছি।এখান উপস্থিত ছিলেন
মিরপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি মোঃ মোস্তফা আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ রোহিদুল ইসলাম সাধারণ সম্পাদক মিরপুর গার্ডেন অ্যাসোসিয়েশন, - আরো উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি, আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া, মিরপুর উপজেলার কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দরা, তারা বলেন, আমাদের কমলমতি শিক্ষার্থীদের নিয়ে বৈষম্য কেন, আমরা বৈষম্য চাইনা শিক্ষা নিয়ে আমরা সমতা চাই, শিক্ষা আমাদের অধিকার, তাই কিন্ডার গার্ডেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি থেকে বাদ কেন, প্রধান উপদেষ্টার কাছ থেকে জানতে চাই। ২০২৪ শে জুলাই বিপ্লবে বৈষম্যের কোন ঠাই নাই, তাই বেসরকারি ও কিন্ডারগার্ডেন কোমলমতি শিশুদের একটাই দাবি তারা জুলাই বিপ্লবের শিকার হতে চায় না, এই মানববন্ধনে চল্লিশটার বেশি শিক্ষা প্রতিষ্ঠান উপস্থিত ছিলেন,
কিন্ডারগার্টেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেয়ায় কিছু কথা রয়েছে। এই সিদ্ধান্তের কারণে অনেকে অসন্তুষ্ট, কারণ তাদের মতে, এতে করে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য সৃষ্টি হচ্ছে এবং ভালো ফলাফলের জন্য প্রস্তুতি নেয়া অনেক শিক্ষার্থী সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিচে তুলে ধরা হলো:
অসম সুযোগ:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার সুযোগ থাকলেও, কিন্ডারগার্টেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই সুযোগ বন্ধ করে দেয়ায় অনেকের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
শিক্ষার গুণগত মান:
কিন্ডারগার্টেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও ভালো মানের শিক্ষা প্রদান করা হয়, তাই তাদের শিক্ষার্থীদেরও এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া উচিত।
প্রতিযোগিতা ও মেধার বিকাশ:
বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে একটি ইতিবাচক প্রতিযোগিতা তৈরি করে এবং তাদের মেধার বিকাশে সাহায্য করে।
শিক্ষার্থীদের মানসিক চাপ:
এই ধরনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ সৃষ্টি করতে পারে, বিশেষ করে যারা ভালো ফলাফল করার জন্য প্রস্তুতি নিচ্ছে।
শিক্ষকদের প্রতিক্রিয়া:
অনেক শিক্ষক এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন এবং তারা মনে করেন যে, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ থাকা উচিত।
অভিভাবকদের অসন্তোষ:
অনেক অভিভাবকও এই সিদ্ধান্তের কারণে ক্ষুব্ধ, কারণ তারা মনে করেন যে, তাদের সন্তানরা ভালো ফলাফল করার যোগ্য হওয়া সত্ত্বেও শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের কারণে বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
সমর্থন ও প্রতিবাদ:
কিছু সংগঠন এই সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
এসব বিষয় বিবেচনা করে, কিন্ডারগার্টেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক।প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয়, সাম্য চাই।