প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 20, 2025 ইং
সুনামগঞ্জের ছাতকে অপহরনের পর ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১জন

মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের পর ধর্ষনের অভিযোগে এনে থানায় দায়েরকৃত মামলায় প্রধান আসামী ইমরান মিয়া (৩৬) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর (ছড়ারপাড়) গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে।
সোমবার সন্ধ্যায় অপহরণকৃত কিশোরীকে উদ্ধারের পাশাপাশি ইমরানকে সিলেট শহর থেকে আটক করা হয়। ১৯ আগষ্ট মঙ্গলবার তাকে নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সৌপর্দ করা হয়েছে।
মামলার সুত্রে জানা যায়, উপজেলার নোয়ারাই ইউনিয়নের রাজগাঁও (বেজপাড়া) গ্রামের ১৫ বছরের কিশোরীকে গত ১ আগষ্ট বিকেলে রাজগাঁও পয়েন্ট থেকে ইমরান ও তার সহযোগীরা মিলে একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। এ ঘটনায় কিশোরীকে অনেক খোঁজাখুজির পর মামলার এক স্বাক্ষীর মাধ্যমে জানা যায় তাকে অপহরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর গত শনিবার ওই কিশোরীর বাবা বকদী হয়ে থানায় ইমরানকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপ-পরিদর্শক গাজী মোয়াজ্জেম হোসেন বলেন, অপহরণকৃত ওই কিশোরী ও আসামী সিলেটে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামী ইমরান মিয়াকে আটক ও ভিগটিমকে উদ্ধার করা হয়েছে। ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য ১৯ আগষ্ট মঙ্গলবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (ওসিসি) পাঠানো হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।