
শাহিনুজ্জামান।।
কাশিয়ানীতে প্রায় ২১ কেজি গাঁজাসহ আটক ২ জন।
গোপালগঞ্জের কাশিয়ানী থেকে প্রায় ২১ কেজি গাঁজাসহ মনির (৫৫) ও ওয়াসিম সিদ্দিক (৪৮) নামে দুই জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব।। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার ভাটিয়াপাড়ার গোলচত্বর থেকে তাদের আটক করা হয়। আটককৃত দুজনের বাড়ি ঢাকায়।