
রায়হান হোসেন।।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি নাঈম গত দুইমাস ধরে শেখপাড়া বেড়ির বাঁধের পাশে সরকারি খাল থেকে অভিনব পদ্ধতিতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে তা বিক্রির রমরমা বাণিজ্য করে আসছেন।
নৌকার মধ্যে ড্রেজার মেশিন বসিয়ে নীচে পাইপ ফিটিং করে অভিনব পদ্ধতিতে বালু উত্তোলন করা হয়, প্রশাসনের কেউ অভিযানে গেলে উপর থেকে নৌকা অন্যত্র সড়িয়ে নেওয়া হয়, ফলে প্রশাসন গিয়ে স্পটে কোন ড্রেজার মেশিন না পেয়ে চলে আসে। প্রশাসন চলে আসার পর পুনরায় ড্রেজার মেশিন ফিটিং করে বালু উত্তোলন করে এভাবে অভিনব পদ্ধতি ব্যবহার করে প্রভাবশালী মহল বালু তুলে বিক্রি করে রমরমা বাণিজ্য করছেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ‘বোমা’ (ড্রেজার) মেশিন দিয়ে বালু উত্তোলন করে তা বিক্রি করছে, ছাত্রদল, যুবদল, আওয়ামিলীগ, বিএনপির ব্যানারে থাকা একাধিক নেতারা। এতে একদিকে যেমন সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে, তেমনি ঝুঁকির মুখে পড়েছে এলাকার রাস্তা-ঘাট, ফসলি জমি, গাছপালা ও স্থানীয় বিভিন্ন স্থাপনা। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই প্রকাশ্যে এই অবৈধ বালু ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা। স্থানীয়দের অভিযোগ এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে কেউ এগিয়ে আসছে না।
সম্প্রতি রায়পুর উপজেলার ১নং চর আববিল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেইন সড়কের পাশেই চরপক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে পুকুর থেকে প্রায় ছয় মাস ধরে চলছে একটি ড্রেজার মেশিন। এর বিকট শব্দ ও ভূমিধসের আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন আশপাশের মানুষ। স্থানীয়দের আশঙ্কা, ভাগ-বাটোয়ারা নিয়ে এ অবৈধ বালু ব্যবসাকে কেন্দ্র করে যেকোনো সময় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
গত ৫ ই আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর ২নং উত্তর চরবংশী ইউনিয়নে আলতাফ মাস্টার ঘাট, চাঁন্দার খাল, নতুন ব্রিজ, বেড়ির মাথা, চমকা বাজার, কড়াইতলা, বটতলা, মেঘনা বাজার, গরম বাজার, স্টিল ব্রিজ সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছেন সাবেক আওয়ামীলীগের ব্যানারে থাকা বালু খেকোরা সহ নব্য ফ্যাসিস্ট বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা।
এছারাও ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের পানির ঘাট থেকে রাহুল ঘাট পর্যন্ত ১০-১২ টি অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে বিএনপির ব্যানারে থাকা প্রভাবশালী মহল।
অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলো,
১নং উত্তর চর আবাবিল ইউনিয়নে বিএনপি নেতা আরিফুল ইসলাম মিস্টার, কামাল সহ বিএনপি, আওমীলীগের অনেকেই।
২নং উত্তর চরবংশী ইউনিয়নে বিএনপির ব্যানারে থাকে সোহাগ লস্কর, মোহাম্মদ আলী খাঁ, আওয়ামীলীগের মনির, জামাল, মিজান বেপারি , বিল্লাল কবিরাজ, আলামীন কবিরাজ, সোহেল সর্দার, নাজিম, শিমুল,
৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি নাঈম, বিএনপি নেতা খোকন শেখ, আদম আলী, গফুর মোল্লা রতন গাজী, সাধু গাজী, জাকির চৌকিদার, হাশিম, মোতালেব ছৈয়াল, স্বেচ্ছাসেবক নেতা আনোয়ার হাওলাদার, মফিজ সরকার, সাইফুল ইসলাম, পারভেজ হাওলাদার, ফারুক, পলাশ হাওলাদার, রাসেল খলিফা, জশিম গাজী, সুমন বেপারী, বিএম বাবুল,
পরিবেশবিষয়ক আইনি সংস্থা এক সূত্র জানায়, ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। আইন অনুযায়ী, সরকার স্বীকৃত নির্ধারিত বালু মহল থেকেই কেবল বালু উত্তোলন করা যায়। গ্রামের পুকুর, ডোবা-নালা বা বদ্ধ খাল থেকে বালু উত্তোলনের ফলে আশপাশে তৈরি হওয়া শূন্যস্থান ভূমিধসের ঝুঁকি বাড়ায়। এতে স্থানীয় সড়ক, ফসলি জমি, ঘরবাড়ি ও গাছপালা মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান বলেন, "যেসকল স্পটে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে স্পটগুলোর ঠিকানা লিখে দিন আমি প্রশাসন পাঠিয়ে আইনগত পদক্ষেপ নিবো। "