
সঞ্জয় বাড়ৈ।।
মাদারীপুরের পুরানবাজার এলাকার, কাজীরমোড় ও মুচিবাড়ীর মোড় সড়কে,ট্র্যাফিক জ্যামের কারনে মরন ফাঁদে পরিনত হয়েছে। রাস্তা দুটো খুবই সরু এবং খানাখন্দের কারণে প্রতিনিয়ত, ট্র্যাফিক জ্যাম লেগেই থাকে।ট্র্যাফিক জ্যামের ফাঁদে পড়ে,শতশত মানুষ তাদের মূল্যবান সময় নষ্ট করছে।উপরন্তু এই বানিজ্যিক শহরের, ব্যস্ততম রাস্তা দুটোতে কোন ট্র্যাফিক পুলিশ নেই।যথাযত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে যদি,রাস্তা মেরামত ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণকরা হত,তাহলে জনদুর্ভোগ কিছুটা কমবে এবং বাঁচবে মানুষের মহামূল্যবান কর্মঘণ্টা।