
মেহরাব হাসান কাশফি।।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার অন্তর্গত কুম্ভারপাড়া কালুপুকুর সুলতানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন অত্র মাদ্রাসার সাবেক বাংলা বিভাগের শিক্ষক এম এইচ কাশফি। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী তানভীর হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার উপদেষ্টা জনাব মোজাফফর আনচারী। প্রধান বক্তা ছিলেন হাফেজ আব্দুল্লাহ (মেম্বার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব বাদশা আলম সাওদাগর, জনাব ইলিয়াস সর্দার, নুরুল আলম, নুরুল ইসলাম, আব্দুস সবুর, মিজানুর রহমান, ইমরোজ কোম্পানি, মো: রাশেদুল ইসলাম, মো: সাইফুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুল আল মামুন, এমদাদুল্লাহ আনচারী ও আজগর আলী আকাশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক ও কালুপুকুর জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ নুর হাসান বিন দৌলত।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষা পরিচালক মৌলানা হাবিবুল্লাহ, শিক্ষক মৌলানা এরশাদ উল্লাহ, মৌলানা কাশেম, মৌলানা আলী, মাস্টার আব্দুল্লাহ আল মাসুদ বাবরসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া পরিচালনা করেন মৌলানা ফয়জুল্লাহ সাহেব।