প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 19, 2025 ইং
সিলেটের ডিসি হিসেবে নিয়োগ - আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

মো: মিজানুর রহমান শাহীন
কিশোরগঞ্জ প্রতিনিধি
সিলেট জেলার (ডিসি) জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন প্রশাসনের আলোচিত কর্মকর্তা বাংলার ফাটাকেষ্ট (জনগন কতৃক ভালবেসে দেওয়া উপাধি) মো: সারওয়ার আলম।
সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তার এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
সারোয়ার আলম ১৯৭৮ সালে ২৮ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া পৌর সদরের বড় বাড়িতে জন্মগ্রহণ করেন। ব্যবসায়ী বোরহান উদ্দিন ও গৃহিণী আমেনা খাতুনের একমাত্র পুত্রসন্তান সারোয়ার আলম। ছয় ভাই-বোনের মধ্যে সবার বড় তিনি। সারওয়ার আলম ২৭তম বিসিএসে ক্যাডার সার্ভিসে যোগদান করেন।
বর্তমানে উপসচিব পদমর্যাদার এই কর্মকর্তা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম ভেজালবিরোধী অভিযানে বিশেষ খ্যাতি অর্জন করেন।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত অবস্থায় তিনি শতাধিক ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেন। খাদ্যে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে তার দৃঢ় পদক্ষেপ সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছিল।
২০২০ সালের ৯ নভেম্বর তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর তিনবার পদোন্নতি থেকে বঞ্চিত হন তিনি। অবশেষে ২০২৪ সালের ১৪ আগস্ট তিনি উপসচিব পদে উন্নীত হন।
সিলেটের ডিসি হিসিবে নিয়োগ পেয়ে জনগনের প্রশংসায় ভাসছেন বহুল আলোচিত বাংলার ফাটাকেষ্ট ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।