
কাউছার আহমেদ।।
মানিকগঞ্জের দৌলতপুরে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহার জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ থেকে ২৪ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন এর সভাপতিত্বে সোমবার(১৮ আগস্ট) সকাল ১০.০০ টার শুরু হয় র্যালি এরপর পোনা অবমুক্তকরণ, মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া আক্তার তন্নী।
এসময় আরও উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি অফিসার লুৎফে আল মঈজ,উপজেলা একাডেমিক সুপারভাইজার মইনুল ইসামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।