
মো: মিজানুর রহমান শাহীন।।
সোমবার (১৮ আগস্ট) কিশোরগঞ্জ সদরের বিভিন্ন সবজি বাজার যেমন বড় বাজার, কাচারি বাজার, পুরান থানা,চারু ভূইয়া দিঘীরপাড় বিভিন্ন জায়গায় সবজির চড়া দামের চিত্র দেখা গিয়েছে।
কিশোরগঞ্জে অধিকাংশ সবজি বাজারে,সবজির দাম এখন কেজী প্রতি ৮০ টাকার উপরে। এর মধ্যে করলা ১০০-১২০ টাকা,কাঁকরোল ৮০ টাকা, পটল ৮০ টাকা, ঢেড়শ ৮০ টাকা,বরবটি ৯০-১০০ টাকা বেগুন ৮০ টাকা,টমেটো ১৮০-২০০ টাকা,কাঁচামরিচ ২৪০ টাকা।৮০ টাকার নীচে কোন সবজি নেই।
সবজির পাশাপাশি বিভিন্ন ধরনের শাকের দামও বেড়েছে। যেমন মানভেদে বর্তমানে একমুঠো লাউ শাকের দাম ৪০ থেকে ৫০ টাকা; আর পুঁইশাক কেনা যায় ৩০ থেকে ৪০ টাকায়। দুই-তিন সপ্তাহ আগে বিভিন্ন প্রকার শাক, যেমন কলমী শাক,ডাঁটা শাকের দাম ৫-১০ টাকা করে কম ছিল।
বিক্রেতা রইস মিয়া বলেন, গত বছরের এ সময়ের তুলনায় এবার সবজির দাম কিছুটা বেশী।অতিবৃষ্টি ও অনাবাদ এর কারন।শীতের মৌসুম এলে দাম কমে যাবে।
বিক্রেতা মামুন মিয়া বলেন, আমাদের অধিকাংশ সবজি রবি বা শীত মৌসুমে (অক্টোবর থেকে মার্চ মাস) উৎপাদন হয়।কারণ, এ সময় আবহাওয়া অনুকূলে থাকে। এখন যেহেতু বৃষ্টিপাতের মৌসুম ফলে সারা দেশেই মাঠে সবজি চাষ কমে যায়। আগামী অক্টোবর থেকে নতুন সবজি উৎপাদন শুরু হলে আবার সরবরাহ বাড়বে। তখন দাম কমে আসবে।
সবজি ক্রেতা রমজান সাহেব বলেন,বর্তমানে সবজি বাজারের উর্ধমুখী দামের কারনে নিম্মআয়ের মানুষের নাভিশ্বাস অবস্হা।প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।
সবজি ক্রেতা রফিক বলেন।সবজির দাম যদি না কমে নিম্নআয়ের মানুষেরা বা শ্রমজীবী মানুষের দৈনন্দিন সবজি চাহিদা পূরনে কষ্টকর হবে