
মোহাম্মদ আলী মাস্টার।।
জেলার সরাইল উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ১৮ অগাস্ট সকাল ১০ ঘটিকায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে শুরুতে আনন্দ র্যালি, র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনামাছ অবমুক্ত শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য অফিসার মো,সাইয়েদুর রহমান। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো,জসিম উদ্দিন এর সঞ্চালনায় অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি আলোচ্য বিষয়ের উপর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো, মোশারফ হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা কৃষি অফিসার মো, ইকরাম, সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো আনিসুল ইসলাম ঠাকুর, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, উপজেলা সমাজ সেবা অফিসার মো, পারভেজ আলম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো,ইকরাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল আলম খন্দকার, সউক এর ম্যানেজিং ডাইরেক্ট মো,মমিন হোসেন, সরাইল রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মো, তাসলিম উদ্দিন,সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, মৎস্য চাষী দুর্গাগাচরণ দাস,আলী হোসেন
প্রধান অতিথি দেশি মাছের বৃদ্ধি ও তাদের আশ্রম
নিশ্চিত করনে আইন ও নীতিগত দিক ব্যখ্যা করে বক্তব্য রাখেন এবং প্রয়োজনীয় নির্দেদেশনা প্রদান করেন এবং সকলকে আইন বাস্তবায়নে সামাজিক বলয় তৈরি করে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর সরাইল এর পক্ষ থেকে সফল মৎস্য চাষীদের মাঝে কাজে আরও উৎসাহিত করার লক্ষে ক্রেস্ট প্রদান করা হয়।