প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 18, 2025 ইং
মৌলভীবাজার সরকারি কলেজে সেনাবাহিনীতে যোগদানে উদ্বুদ্ধকরণ ক্লাস অনুষ্ঠিত

আহমেদ কবির।। রাজনগর (মৌলভীবাজার)
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে মৌলভীবাজার সরকারি কলেজ অডিটরিয়ামে শিক্ষার্থীদের সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এক প্রেরণামূলক ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
ক্লাসে সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদানের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও সুযোগ-সুবিধা সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন মেজর শাহরিয়ার ও লেফটেন্যান্ট মুনত্বাহা (১৭ ডিভিশন)।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. মনসুর আলমগীর, বিএনসিসি প্লাটুন কমান্ডার ও আলফা কোম্পানির কমান্ডার প্রফেসর পিইউও মো. রফি উদ্দিন, প্লাটুন কমান্ডার পিইউও ফাতেমা সুলতানা প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সামরিক প্রশিক্ষক সার্জেন্ট মো. সোহেল রানা এবং আলফা কোম্পানি, ১০ বিএনসিসি ব্যাটালিয়নের সিইউও অবিরুদ্ধ চক্রবর্তী।
এ সময় মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় বিএনসিসি প্লাটুনের ক্যাডেটরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের সার্বিক শৃঙ্খলা ও সহযোগিতার দায়িত্ব পালন করে মৌলভীবাজার সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।