মাদকের আখড়াতে পরিনত হচ্ছে গোপালগঞ্জ জেলা কারাগার। নিয়মিত উদ্ধার হচ্ছে ইয়াবা ও গাজা সহ আরো বিভিন্ন মাদক। মাত্র কয়েক দিনের ব্যাবধানে গোপালগঞ্জ জেলা কারাগার থেকে দুইবার ইয়াবা উদ্ধার করেছে জেল কর্তৃপক্ষ। বর্তমান ভারপ্রাপ্ত জেলার তানিয়া জামান ডেপুটি জেলার হিসাবে গোপালগঞ্জে যোগদানের পর থেকে একেরপর এক মাদক উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করেছে সদ্য মুক্তি পাওয়া বেশ কয়েকজন কারাবন্ধী।
মুক্তি পাওয়া কারাবন্ধীরা জানান- উদ্ধার হওয়া মাদক গুলো বেশির ভাগ কারারক্ষীদের মাধ্যমে জেলের ভিতরে আনা হয়েছে। এবং কারা কর্তৃপক্ষের নজর এড়িয়ে কারাগারের ভিতরে চলছে মাদকের রমরমা ব্যাবসা ও সেবন। মাঝে মাঝে গোপন সংবাদের ভিত্তিতে জেল কর্তৃপক্ষ ওয়ার্ডে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করলেও এর সাথে জড়িত কারারক্ষী বা কারাবন্ধীদের চিহ্নিত করতে পারছে না জেল কতৃপক্ষ।
মাদক রাখা বা সেবনের দায়ে কারাবন্ধীদের সাময়িক কোনো শাস্তি নিশ্চিত হলেও ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে কারাগারে মাদক প্রবেশকারীরা। অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ আটক হওয়া কারাবন্ধীরা স্বীকার যাচ্ছে না মাদক প্রবেশকারীদের নাম। যার ফলে কারাগার এখন মাদকের আখড়ায় পরিনত হচ্ছে,,
জেলা কারাগারের নিয়ম অনুযায়ী দুজন কারারক্ষী কোনো প্রকার চেক ছাড়াই কারাগারে সিভিল ও পোষাকে দিনে বা রাতে প্রবেশের অনুমতি রয়েছে, বর্তমানে গোপালগঞ্জ জেলা কারাগারেও রয়েছে এমন দুজন কারারক্ষী এছাড়া নিয়মিত ডিউটির জন্যও কারা কারারক্ষী ভিতরে যাওয়া করে থাকেন।।
রবিবার (১৭) আগষ্ট কারাগারের ভিতরে পদ্মা ভবনের ১ ও ২ নাম্বার রুম থেকে মাদক উদ্ধার অভিযান চালিয়ে ৩২ পিচ ইয়াবা ও আঠা উদ্ধার করেছে জেল কর্তৃপক্ষ। এর আগে গত (৩) আগষ্ট এমন একটি অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়।।
এ বিষয় নিয়ে জেলার তানিয়া জামানের সাথে মুঠোফোনে কথা বললে তিনি ইয়াবা, গাজা ও আঠা উদ্ধারের সত্যতা স্বীকার করলেও , মাদক উদ্ধারের পরে এক হাজতিকে আঘাত ও সেলের ভিতরে রাখার কারনে লিখিত ভাবে জবাব দিহিতার বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি।
কারাগারের ভিতরে মাদক রাখা এবং সেবনের দায়ে শাস্তি নিশ্চিত করা হয় বলে জানান জেল সুপার শওকত হোসেন মিয়া। তবে জেলারকে জবাবদিহিতার আওতায় আনা হয়েছে কিনা এবিষয়ে প্রশ্ন করলে তিনি বিষয়টি নিয়ে পরে কথা বলতে চান এছাড়া পদ্মা ভবনের ১ ও ২ নাম্বার রুম থেকে মাদক উদ্ধারের বিষয়টা নিয়ে না জানার কারনে কোনো তথ্য দিতে পারেন নি তিনি। তিনি পরে জানাবেন বলে সংবাদমাধ্যমকে জানান।