প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 18, 2025 ইং
শৈলকুপায় দুপক্ষের সংঘর্ষে আহত ১০

শাখাওয়াত হোসেন মোল্লা
নিজস্ব প্রতিবেদক
ভ্যানভাড়া চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (১৭ আগস্ট) সকালে উপজেলার ধাওড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানা়ন, শনিবার বিকেলে উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে দুই যাত্রীর কাছ থেকে ভাড়া চাওয়াকে কেন্দ্র করে ধাওড়া গ্রামের ভ্যানচালক আরব আলী ও রবিউল ইসলামের মাঝে হাতহাতি হয়। তারা দুজন ধাওড়া গ্রামের আইয়ুব মন্ডল ও স্বপন মন্ডলের সামাজিক দলের সমর্থক।
হাতাহাতির ঘটনায় রোববার সকাল থেকেই ধাওড়া গ্রামে উত্তেজনা চলছিল। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। যারা আহত হয়েছে তাদের হাসপাতালে ভর্তি রয়েছেন। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।