প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 18, 2025 ইং
বগুড়ায় খাল থেকে ছয়টি গ্রেনেড উদ্ধার

বগুড়ায় একটি খাল থেকে ছয়টি হাতবোমা সদৃশ গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। রবিবার ( ১৭ আগষ্ট) বিকালে পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ছোটকুমিড়া ঝোপগাড়ি মার্কাজ মসজিদের পিছনের খালে এসব পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে অবস্থান করছে।
এ ব্যাপারে বোম ডিসপোজাল ইউনিট কাজ করবে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির।
পুলিশের এই কর্মকর্তা জানান, স্থানীয়রা প্রথমে খালে বোমাগুলো দেখতে পান খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারটি এবং কিছুক্ষণ পর আরও দুটি মিলিয়ে মোট ছয়টি হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার করে। পরে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
তিনি আরও বলেন উদ্ধার হওয়া হাতবোমাগুলো অনেক পুরোনো এ বিষয়ে বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে তারা এসে পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।