
সঞ্জয় বাড়ৈ।।
গতকাল ১৬ই আগষ্ট ২০২৫খ্রী:মাদারীপুরে পুরুষোত্তম ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫১তম আবির্ভাব তিথি উৎযাপন করা হয়েছে। শহরের পাঠক কান্দি এলাকায়,প্রনব মঠ ও ইসকন মন্দিরে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে, পূজার্চনা, আরতি,অঞ্জলি প্রদান ও জজ্ঞানুষ্ঠানের মাধ্যমে দেশ ও জাতির কল্যানে কামনা করা হয়।এছাড়া শহরের, বলরামদেব মন্দির, কালিবাড়ী কেন্দ্রীয় মন্দির, পুরান বাজার বড়মন্দিরে সহ বিভিন্ন মন্দিরে,উপাসনা ও বিশেষ প্রার্থনা করা হয়।হিন্দু শাস্ত্রমতে, প্রায় ৫২৫০বছর পূর্বে দুষ্টে দমন ও সৃষ্টের পালন করার জন্য, কংসের কারাগারে,বিষ্ণুর অষ্টম অবতার রুপে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়।নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পূজার্চনা করতে পেরে, ভক্তবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। শহরের কোথাও অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি কোন।