
মোঃ সোলায়মান হোসেন।।
ক্ষমতার মুজিবের চেয়ে জনতার মুজিব শক্তিশালী।
আজ সারাদিন অনলাইন প্ল্যাটফর্মে বঙ্গবন্ধুর প্রতি মানুষের ভালোবাসা প্রকাশ আর শ্রদ্ধা নিবেদনের হিড়িক দেখে অবাক হই নাই কিন্তু আশ্চর্য হইছি।
ঠিক এক বছর, হুম এক বছর আগেই সাধারণ মানুষের যে মনোভাব ছিল তার ঠিক উল্টো টা আজকে দেখা গেল। আসলে মিথ্যা ছলনা আর কাপুরুষতা দিয়ে সত্য সঠিক আর বীরত্বের ইতিহাস কে মাটিচাপা দেওয়া যায় না। ৪৭ থেকে ৭১ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসী নেতৃত্ব, একরোখা মনোভাব, এক কথার উপর দৃঢ় থাকা, সর্বোচ্চ আত্মত্যাগের মানসিকতা,,, এসব কারনেই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছিলাম স্বাধীনতার স্বাদ।
এই ইতিহাস দেশবাসী জানে,বিশ্ববাসী জানে।
এটা কোন লুকিয়ে রাখা গোপন মেটিকুলাস ডিজাইন ছিল না।
এদিকে ২৪ সালে কতিপয় কপট,ভীরু কাপুরষ জঙ্গিরা দেশের সাধারণ মানুষ ও কিছু রাজনৈতিক সংগঠন কে ভুল বুঝিয়ে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জোরপূর্বক অবৈধ ভাবে ক্ষমতা দখল করে। জনতার আবেগের যে খেলাটা তারা তখন খেলেছিল আজ তা সর্বস্তরের মানুষের কাছে জলের মতো পরিস্কার।
২৪ এর এই জঙ্গি রা সাধারণ মানুষ কে সাথে নিয়ে মুক্তিযুদ্ধের শক্তির বিরুদ্ধে দাড়াতে চেয়েছিল। মুক্তিযুদ্ধ কে খাটো করে দেখাতে চেয়েছিল। বঙ্গবন্ধু কে ছোট করে দেখাতে চেয়েছিল। কিন্তু তাদের এই ঘৃন্য কপটতা তাদের বিরুদ্ধেই বুমেরাং হয়ে ফেরত আসতে শুরু করেছে।
আওয়ামী লীগ করে না আওয়ামী লীগকে পছন্দ করে না এরকম অসংখ্য মানুষ আজ স্বতঃস্ফূর্ত ভাবে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে অনলাইন প্ল্যাটফর্মে শ্রদ্ধা ভালোবাসা জানিয়েছেন।
এত দ্রুত মেটিকুলাস ডিজাইনের বাস্তবায়ন কারীরা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে, এত তাড়াতাড়ি তাদের মুখোশ সাধারণ মানুষের সামনে খুলে পড়বে তা কল্পনা যোগ্য ছিল না।
এখনো কিছু রাজনৈতিক সংগঠন তাদের পাতানো ফাঁদে পা দিচ্ছে। আশা করা যায় খুব শীঘ্রই তাদের সম্বিৎ ফিরবে।
বঙ্গবন্ধুর শরীরে ২৮ টি গুলি লেগেছিল।
একটা গুলিও পিঠে লাগে নাই। সবগুলো বুকে এবং তার আশেপাশে লেগেছিল। মানে তিনি জীবনের শেষ মূহুর্তেেও পৃষ্ঠ প্রদর্শন করেন নাই।
এটাই বঙ্গবন্ধু। যিনি কখনো কপটতা ভন্ডামির আশ্রয় নেননি।
এজন্যই জনতা তাদের প্রিয় মুজিব কে এতটা ভালোবাসে।
বিনম্র শ্রদ্ধা।