
আহমদ উল্লাহ।।
জুলাই স্মৃতিচারণ ও ডিটিসি ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্তৃক দিনব্যাপী কর্মসূচি চট্টগ্রাম জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে ৯:৩০ মিনিটে রেজিষ্ট্রেশন, সকাল ৯:৩০ মিনিটে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজ মোহাম্মদ সেকান্দর ইসলাম, নাতে রাসুল পরিবেশন করেন এমরানুল হক মহিউদ্দিন এবং জাতীয় সংগীতের সম্মিলিত পরিবেশনা। সকাল ১০ টায় সভাপতির স্বাগত বক্তব্য প্রদান করেন মুহাম্মদ উসমান, আহবায়কের বক্তব্য প্রদান করেন মুহাম্মদ রাজীব হোসেন রিফাত, সদস্য সচিব মুহাম্মদ মিজান, সাধারণ সম্পাদক আরিফ হোসেন সবুজ। ২য় অধিবেশনে নেতৃত্বের আনুগত্য ও শৃঙ্খলা বিষয়ে ডিটিসি প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন যুবনেতা অধ্যক্ষ আকতার হোসেন চৌধুরী, এরপর ছিল প্রশ্ন-উত্তর পর্ব। ১২ টার সময় প্রদর্শন করা হয় জুলাই স্মৃতিচারণ উপলক্ষ্যে ডকুমেন্টারি ।
সাংগঠনিক কর্মসূচী বাস্তবায়নের কৌশল বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন জননেতা মাওলানা নুরুল্লাহ রায়হান খান। ৩য় অধিবেশন অতিথিদের বক্তব্য প্রদানের মাধ্যমে শুরু হয়। প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন পীরে ত্বরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা। উক্ত স্মৃতিচারণ ও ডিটিসিতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলী রজা কানু শাহ(রঃ) দরবারের শাহজাদা মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের(চাঁদ মিয়া)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি খাজা মুহাম্মদ মোবারক আলী (মা.জি.আ), পটিয়া ইয়াকুব ভান্ডার দরবারের মোন্তাজেম মাওলানা আহমদুল্লাহ ফোরকান খান আল কাদেরী,আহলে সুন্নাত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সচিব জননেতা মুহাম্মদ জসীম উদ্দীন, কেন্দ্রীয় পরিষদ সচিব শ্রম ও কৃষি বিষয়ক সচিব এম মহিউল আলম চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আলী হোসাইন, যুবনেতা মাওলানা শাহজাদা সৈয়দ তাওসিফুল হুদা রাকিব প্রমুখ।