প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 17, 2025 ইং
কালিগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন

এস এম শাহাদাত কালিগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুর ১২টায় কালীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন কালীমাতা মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমানসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।শঙ্খধ্বনি, উলুধ্বনি, নামসংকীর্তন ও বাদ্যযন্ত্রের তালে তালে শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে ফুলতলা মোড় সংলগ্ন বিশাল প্যান্ডেলে অনুষ্ঠিত হয় ধর্মীয় সমাবেশ ও আলোচনা সভা। কালীগঞ্জ জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক মিলন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও গরিবের ডাক্তার খ্যাত অধ্যাপক ডা. শহিদুল আলম।সম্মানিত অতীতের বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস,ওসি মো. হাফিজুর রহমান। ধর্মীয় আলোচনা করেন সাতক্ষীরা জেলা পুরোহিত ঐক্য পরিষদের সভাপতি ও নলতা কালীমাতা মন্দিরের পুরোহিত সঞ্জয় চক্রবর্তী।বিশেষ অতিথি বক্তব্য রাখেন—সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু,বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম,কালীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কৃষ্ণপদ সরকার ও রনজিত সরকার, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসিত সেন, কুশুলিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. রামপ্রসাদ, কৃষ্ণনগর পূজা উদযাপন কমিটির সভাপতি তপন কুমার, ধলবাড়িয়া পূজা উদযাপন কমিটির সভাপতি বিশ্বজিৎ ঘরামি।এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা রবিউল ইসলাম,এস এম বাবু, শেখ মোজাফফর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের এস এম সেলিম আহমেন,নজরুল ইসলাম নজু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলামসহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং উপজেলার বারোটি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক ও হাজারো কৃষ্ণভক্ত।অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন শিক্ষিকা কলিকা সরকার, ভজন সংগীত পরিবেশন করেন কানন বালা ও রুদ্রনীল। জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব ডা. মিলন কুমার ঘোষ ও সদস্য রনজিত সরকার যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন। অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ব্যাস পড়িয়ে সম্মাননা জানানো হয়।ধর্মীয় আলোচনা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।