প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 17, 2025 ইং
ঢাকায় বিদ্যুৎস্পৃষ্টে লালমনিরহাটের ৩ শ্রমিক নিহত.

হাসিবুল ইসলাম লালমনিরহাট:।
ঢাকায় নির্মান শ্রমিকের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৩ শ্রমিক নিহত। রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক এর কাজ করার সময় শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলে ঐ তিন শ্রমিক নিহত হন এবং গুরুতর অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন— মো. রাব্বি (১৮), মো. লিটন (৩৫) ও ফরিদুল ইসলাম (৪০)। তারা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাসিন্দা ও পেশায় নির্মাণ শ্রমিক।এবং আহত ব্যক্তির নাম শাহিনুর রহমান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার ওসি রাকিবুল হাসান জানান, বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লকের ১৪ নম্বর সড়কের একটি ভবনের পানির ট্যাংকের ভেতরে চার শ্রমিক কাজ করতে নামেন। তারা ছাদের নিচের কাঠ ও বাঁশের খুঁটি খোলার সময় বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে অন্য শ্রমিকরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ ও একজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— পানির ট্যাংকের ভেতরে বিদ্যুৎ সংযোগ ছিল। এতে কাজ করতে নেমেই শ্রমিকরা বিদ্যুৎস্পৃষ্ট হন। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।