বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুর ১২টায় কালিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন কালীমাতা মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমানসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।শঙ্খধ্বনি, উলুধ্বনি, নামসংকীর্তন ও বাদ্যযন্ত্রের তালে তালে শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে ফুলতলা মোড় সংলগ্ন বিশাল প্যান্ডেলে অনুষ্ঠিত হয় ধর্মীয় সমাবেশ ও আলোচনা সভা। কালিগঞ্জ জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক মিলন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গরিবের ডাক্তার খ্যাত অধ্যাপক ডা. শহিদুল আলম।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান। ধর্মীয় আলোচনা করেন সাতক্ষীরা জেলা পুরোহিত ঐক্য পরিষদের সভাপতি ও নলতা কালীমাতা মন্দিরের পুরোহিত সঞ্জয় চক্রবর্তী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু,বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম,কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কৃষ্ণপদ সরকার ও রনজিত সরকার, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসিত সেন, কুশুলিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. রামপ্রসাদ, কৃষ্ণনগর পূজা উদযাপন কমিটির সভাপতি তপন কুমার, ধলবাড়িয়া পূজা উদযাপন কমিটির সভাপতি বিশ্বজিৎ ঘরামি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পি, বিএনপি নেতা রবিউল ইসলাম,এস এম বাবু, শেখ মোজাফফর হোসেন, নজরুল ইসলাম নজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম সেলিম আহমেদ,উপজেলা যুবদলের সদস্য সচিব আঃ আজিজ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি,বর্তমান সদস্য সচিব শেখ পারভেজ ইসলামসহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং উপজেলার ১২টি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক ও হাজারো কৃষ্ণভক্ত। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন শিক্ষিকা কনিকা সরকার, ভজন সংগীত পরিবেশন করেন কানন বালা ও রুদ্রনীল। জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব ডা. মিলন কুমার ঘোষ ও সদস্য রনজিত সরকার যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন। অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ব্যাচ পড়িয়ে সম্মাননা জানানো হয়।ধর্মীয় আলোচনা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয়।