প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 17, 2025 ইং
যুগিপুকুরিয়ায় গণতান্ত্রিক পদ্ধতিতে বিএনপির কমিটি গঠন

সাতক্ষীরার তালা উপজেলার ৩নং সরুলিয়া ইউনিয়নের ৬নং যুগিপুকুরিয়া ওয়ার্ড (পাটকেলঘাটা) বিএনপির নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে যুগিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাভুটির মাধ্যমে এ কমিটি নির্বাচিত হয়।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মকবুল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডাক্তার মোঃ আব্দুল কুদ্দুস। এসময় কর্মীরা গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করেন।
কমিটি গঠনের এ নির্বাচনী প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সিনিয়র নেতা হাফিজুর রহমান হাফিজ, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সার্চ কমিটির সদস্য রাশেদুল হক রাজু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব,শেখ ইউনু, ডাক্তার মামুনুর রহমান, মজিবুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
জানা গেছে, যেসব নেতাকর্মী দলের ফরম পূরণ করেছিলেন, তারাই ভোটার হিসেবে অংশ নেন। গণতান্ত্রিক পন্থায় ব্যালটের মাধ্যমে ভোটের মাধ্যমে এই নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।