প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 16, 2025 ইং
সুন্দরবনে কাকঁড়া ও মাছ শিকারের সময় তিনজন জেলে আটক

মোঃ মহসিন রেজা।।
খুলনা রেঞ্জের কালাবগী স্টেশনের অধীন শিবসা টহল ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া ও মাছ ধরার অভিযোগে তিনজনকে আটক করেছে।আজ শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকাল আনুমানিক ৬টার দিকে শিবসা টহল ফাঁড়ির অফিস খাল ও আমজেদখালির ভারাণীর মুখে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ সময়ে সংরক্ষিত বনে প্রবেশ করে কাঁকড়া ও মাছ ধরার অপরাধে একটি ডিঙ্গি নৌকা, আনুমানিক ১০০ মিটার দোন দড়ি, একটি নেট জাল, দুইটি বৈঠা, একটি হাত করাত ও একটি দা জব্দ করা হয়।
অভিযানে আটক হওয়া তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে বন বিভাগ জানিয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।