
সাদ্দাম হোসেন সোহান।।
ফরিদপুর যশোর মহাসড়কের ফরিদপুরের কানাইপুর নতুন ব্রীজের ওপর দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। এ সময় মহাসড়কে যানজটের
সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করে।বৃহস্পতিবার(১৪ আগস্ট) দপুর সাড়ে বারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা গেছে,যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দর্শনা ডিলাক্স দুটি পরিবহন মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় এক জন নারী ও দুই জন পুরুষ নিহত হন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নিহতরা হলো চুয়াডাঙ্গা জেলার দামোদর থানার পীরপুর গ্রামের আতিয়ার শেখ(৫৫)। বরগুনা জেলার বামনা থানার চালিতা বুনিয়া গ্রামের রবি শ্যাম চন্দ্র দাসের ছেলে রঞ্জিত দাস (৫২), নওগা জেলার বদলগাছি থানার বৈকন্ঠপুর গ্রামের আঃ
মজিদের স্ত্রী সুবর্না আক্তার(২৩)।ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ নজরুল
ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আমরা উদ্ধার কাজ শুরু করি, হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে
পাঠানো হয়েছে, হাসপাতালে নেয়ার পরে ৩ জন নিহত হওয়ার কথা জেনেছি। করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সালাউদ্দিন চৌধুরী জানান, দুটি বাসের মুখোমুখি সংঘঘটনা ঘটেছে। ঘটনাস্থলে এক জন নারী ও হাসপাতালে নেওয়ার পর দুই জন পুরুষ মোট তিন জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।তিনি আরো জানান, বাস দুইটি জব্দ করা হয়েছে। একটি বাসের
চালক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে, অপর বাসের চালকের কোন খোজ এখনো পাই নি আমরা।