
তৌসিফ মিঠুন।।
গ্রহণ করেন অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি বিশিষ্ট সমাজ সেবক, শিল্প পতি বিদ্যানুরাগী, দানশীল আমলার কৃতি সন্তান এবং ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের এমডি জনাব আলহাজ্ব বশির আহমেদ। তিনি গত কাল বিদ্যালয়ে জাতীয় সমাবেশে উপস্থিত হয়ে ছাত্রীদের উপদেশ দিতে গিয়ে এ কথা বলেন। তিনি আরও বলেন শিক্ষা সচিবের সাথে তাঁর কথা হয়ছে এবং শিক্ষা সচিব আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কারিগরি বিভাগ খোলার বিষয়ে রাজি হয়েছেন বলেন তিনি জানান।শুধু তাই নয় কারিগরি বিভাগ খোলার জন্য একটি নতুন ভবন করে দিতেও রাজি হয়েছেন বলে মত প্রকাশ করেন। এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে কিছু বিশিষ্ট সমাজ সেবক যুবকেরা এসে তাঁকে বলেন,আমলা যেহেতু একটি ঐতিহ্য বাহী জায়গা আমলার ওপর দিয়ে কুষ্টিয়া মেহেরপুর মহা শড়ক নির্মাণের কাজ চলছে এবং আমলা বাজারে ৬৫ ফিট অনেক প্রসস্হ পাকা রাস্তা করা হচ্ছে এবং রাস্তার মাঝখান দিয়ে বর্তমানে যে ডিভাইডারের নকশা রয়েছে তা ছলিট ডিভাইডার এতে রাস্তা বা রাস্তার সুন্দর্য বৃদ্ধির জন্য তেমন কোনো প্রভাব ফেলছে না সেইহেতু এলাকাবাসী ও বাজার নিয়ত্রন কতৃপক্ষের দাবি অন্যান্য হায়ওয়েতে যেভাবে রাস্তার মাজ খানে ছলিট ডিভাইডার না দিয়ে একটু প্রসস্হ দুই পাশে ডিভাইডার দিয়ে ডিভাইডারের মাঝখানে ফাঁকা রেখে সেখানে মাটি দিয়ে, রাস্তার শোভাবর্ধনের জন্য বিভিন্ন ধরণের ফুলের গাছ ও লাইটিংয়ের ব্যবস্হা রাখা হয়েছে সেই ভাবে ডিভাইডারের দাবি জানান। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সড়ক ও জনপদ বিভাগের চিপ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে আধুনিক ডিজাইনে ডিভাইডার হয় সে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি চেষ্টা করার আশ্বাস দেন।