
মোঃ কাউছার আহমেদ।।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বুধবার (১৩ আগস্ট) বাঘুটিয়া ইউনিয়নের রাহাতপুরে বালুমহালে ভ্রাম্যমান মোবাইল কোর্টে যান উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন। জানা যায় এলাকা বাসীসহ নদীর পাড়ে বসবাসকারী সাধারণ মানুষ কিছুদিন যাবত ভাঙ্গনের বিরুদ্ধে মানববন্ধন করে আসছে। মানববন্ধনে তারা অভিযোগ করেন ইজারাকৃত ব্যক্তিরা ইজারাকৃত জায়গার বাহিরে বালি উত্তোলন করছেন। তার পরিপ্রেক্ষিতে ইউএনও নাহিয়ান নুরেন (১৩ আগস্ট) সকাল ৭.০০ ঘটিকায় ইজারাকৃত জায়গায় যান। তিনি গিয়ে দেখেন ইজারাকৃত জায়গার
ভিতরেই বালু উত্তোলন করা হচ্ছে। এ সময় উপস্থিত গ্রামবাসীদের উদ্দেশ্যে বলেন-ইজারাকৃত জায়গার বাহিরে বালু উত্তোলনের কোন সুযোগ নেই। এলাকাবাসীকে ইজারাদারদের
নির্ধারিত জায়গায় বালু কাটতে সহায়তা এবং নির্ধারিত এলাকার বাহিরে বালু কাটলে উপজেলা নির্বাহী অফিসারের নিকট জানানোর অনুরোধ করেন তিনি বালুমহাল ভ্রাম্যমান মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা।