প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 14, 2025 ইং
পবিপ্রবি শিক্ষক ড. সাইফুল সম্পর্কে সংবাদ প্রকাশে ইউট্যাবের প্রতিবাদ

ফাহিম আফ্রিদি
ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর নেতৃবৃন্দ সম্পর্কে সম্প্রতি বিভিন্ন নিউজ পোর্টালে কিছু সংবাদ প্রকাশিত হওয়ায় সংগঠনটির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।
পবিপ্রবি শাখার পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব সংবাদের সত্যতা নাকচ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইউট্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং পবিপ্রবি ইউনিটের সাংগঠনিক সম্পাদক ড. এম. সাইফুল ইসলাম সম্পর্কে বিভিন্ন পোর্টালে প্রকাশিত তথ্য উদ্দেশ্যপ্রণোদিত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ড. এম. সাইফুল ইসলাম ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে একজন পেশাজীবী হিসেবে রাজপথে ভূমিকা পালন করেছেন এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। দীর্ঘ দশ বছর চাকরিচ্যুত থেকে রাজপথে খেয়ে–না–খেয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
এছাড়া, উল্লেখ করা হয়েছে— তার মতো একজন শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সদস্যবৃন্দ চরমভাবে ব্যথিত হয়েছেন।
ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট পত্রিকাসমূহের প্রতিনিধিদের প্রতি ইউট্যাবের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।