রাজাপুরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা বিএনপির একাংশ এবং যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচীতে উপজেলা পরিষদ চত্ত্বর ও আশপাশের এলাকাতে ১৪৪ ধারা জারী করে উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার রাত ১০টা পর্যন্ত এআদেশ বহাল থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার ঘোষণা করেন। এআদেশের প্রেক্ষিতে ভিন্ন ¯’ানে উপজেলা বিএনপির একাংশ ও যুবদল পৃথকভাবে কর্মসূচী পালন করেছে।
বুধবার বিকেলে রাজাপুর সরকারি কলেজের সামনে থেকে বিএনপি নেতা গোলাম আজম সৈকত, হাবিবুর রহমান সেলিম রেজা, ব্যারিস্টার মইন ফিরোজী, মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিজয় র্যালি বের হয়ে বাইপাস মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, বিএনপি নেতা কর্নেল (অবঃ) মোস্তাফিজুর রহমান, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা গোলাম আজম সৈকত ও বিএনপি ব্যারিস্টার মঈন ফিরোজী। এ সময় রাজাপুর ও কাঠালিয়ার বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা উপ¯ি’ত ছিলেন। এ সময় বিএনপির নেতারা রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দকে উদ্দেশ্য করে বলেন, আপনি আওয়ামী লীগের দোসর। আপনি ৫তারিখের আগে সাভারে ইউএনও থাকাকালীন আপনার নেতৃত্বে ছাত্রদের উপরে গুলি চালানো হয়েছে। আপনি একই যায়গায় একই সময়ে যুবদলের ছোটো ভাইদের এবং আমাদের প্রোগ্রাম করার অনুমতি দিয়ে বিএনপির মাঝে ফাটল ধরাতে চেয়েছিলেন। আপনার ৫ আগস্ট এবং এর আগের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়া”েছ।
অপরদিকে জুলাই বিপ্লবের কর্মসূচির অংশ হিসেবে রাজাপুর উপজেলা যুবদলের আয়োজনে র্যালি ও পথসভা করা হয়েছে। বুধবার বিকেলে রাজাপুর উপজেলা সদরের বাঘড়ি এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে মেডিকেল মোড় হয়ে রাজাপুর পপুলার ক্লিনিকের সামনে হয়ে বাজারের ভিতর দিয়ে একই ¯’ানে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ ও সদস্য সচিব সৈয়দ নাজমুল হক।
এরআগে ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদ মার্কেট চত্বর ও সংলগ্ন এলাকায় জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ স্বাক্ষরিত আদেশে মঙ্গলবার (১২আগস্ট) রাত ১০টা থেকে বুধবার (১৩ আগস্ট) রাত ১২টা পর্যন্ত এ ধারা কার্যকর থাকবে বলে ঘোষণা করা হয়।
প্রশাসনের জারি করা আদেশে উল্লেখ করা হয়, আগামী ১৩আগস্ট বিকেল ৩টায় উপজেলা পরিষদ মার্কেট চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং যুবদল উপজেলা শাখা পৃথকভাবে সমাবেশ আয়োজনের জন্য পত্র দাখিল করে। এ বিষয়ে রাজাপুর থানার অফিসার ইনচার্জ পাল্টাপাল্টি সমাবেশের কারণে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কার কথা উল্লেখ করে ব্যব¯’া গ্রহণের অনুরোধ জানান।
প্রশাসনের মতে, মঙ্গলবার রাতেই উভয়পক্ষ উপজেলা পরিষদ মার্কেট চত্বরের দুই পাশে পৃথক মঞ্চ নির্মাণ করেছে এবং শব্দযন্ত্র ব্যবহার করে বক্তব্য ও গান প্রচার করছে, যা জনশান্তি বিঘ্নিত করতে পারে। তাছাড়াও ৫জনের অধিক জনতাবদ্ধ হওয়া, লাঠিসহ কোন ধরনের অস্ত্র বহন, কোন ফেস্টুন-প্লাকার্ডসহ সমাবেশ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রবেশ নিষিদ্ধ করে নিষেধাজ্ঞা চিঠিতে উল্লেখ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ।
ক্যাপশন ॥ রাজাপুরে বিজয় র্যালী শেষে পথসভায় বক্তৃতা করেন কর্নেল (অব) মোস্তাফিজুর রহমান, এসময় অন্যান্য নেতৃবৃন্দ উপ¯ি’ত রয়েছেন (বামে)। উপজেলা যুবদলের বিজয় র্যালীতে আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ ও সদস্য সচিব নাজমুল আহসান।