প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 14, 2025 ইং
নাপিত বাজারে সন্ত্রাসীর গুলিতে স্বামী স্ত্রীসহ ২জন আহত

আব্দুল মতিন মুন্সী বোয়ালমারী, (ফরিদপুর) প্রতি নিধি
সাদুল্লাপুরের নাপিত বাজারে বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসীর গুলিতে স্বামি স্ত্রী সহ ২ জন আহত। পল্লী গ্রামে এরকম গুলির ঘটনায় আতঙ্কিত হয়েছে এলাকার সাধারণ মানুষ।
তথ্য অনুসন্ধানে জানা যায়,
১৩ আগস্ট বুধবার সকালে প্রতিদিনের মতো নাপিত বাজার হোটেল ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকের ছেলে অসীম হোটেলের কাজে নিয়োজিত ছিল। সকাল ১০ টার দিকে উক্ত হোটেলে প্রবেশ করে গোলাপ। নাস্তা সেরে কিছু না বলে উঠে যাওয়ার সময় দোকান মালিক অসীম বিল চাইতে গেলে গোলাপ বলে সে কোথাও কোন খরচ করলে তার কোন টাকা লাগে না। অসীম গোলাপকে বলে যে আগেরও বাকি রয়েছে সেই টাকাও দিয়ে যাও নাহলে যাওয়া হবে না। এই নিয়ে দুজনার মধ্যে কথা কাটাকাটি সহ হাতাহাতি হয়। এক পর্যায়ে গোলাপ তার কোমড়ে থাকা পিস্তল বের করে অসীমের দিকে তাক করে গুলি চালায়। অসীম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সেলিনা বেগম নামের একজন মহিলা অসীমকে উদ্ধার করতে আসলে গোলাপ তাকেও গুলি করে। গুলির শব্দে স্থানীয় জনসাধারণ ছুটে আসলে সন্ত্রাসী গোলাপ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ আহত অসীম ও সেলিনা বেগমকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সন্দেহজনক বেশ কয়েকটি জায়গায় অভিযান পরিচালনা করলেও সন্ত্রাসী অস্ত্রধারী গোলাপকে এখনো গ্রেফতার করতে পারেনি।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।