প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 14, 2025 ইং
মাদ্রাসা ফাঁকি দিয়ে অযথা ঘুরাঘুরি করায় মাদ্রাসায় হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার

১৩/০৮/২০২৫ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় স্থানীয়দের সংবাদের প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শনে গেলে আলীশ্বর রেল স্টেশনে বরল ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৭ জন শিক্ষার্থীকে ক্লাস ফাঁকি দিয়ে অযথা ঘোরাঘুরি করতে পাওয়া যায়। পরবর্তীতে স্থানীয় সচেতন জনগণের সহযোগিতায় শিক্ষার্থীদের সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
সকল সম্মানিত শিক্ষক এবং অভিভাবকদের এ বিষয়ে কঠোর ও সচেতন হওয়ার জন্য অনুরোধ করা হলো।
হিমাদ্রি খীসা
উপজেলা নির্বাহী অফিসার
লালমাই উপজেলা।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।